বরগুনার বেতাগীতে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।
বেতাগী থানার ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছেন, আটক পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।