Image description

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ডিসেম্বরের ভয় দেখাবেন না। আমাদের ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনা হত্যা মামলার আসামি। ফাঁসির রশি রেডি আছে। তৃণমূলের নেতাকর্মীদের এতিম করে পালিয়ে গিয়ে এখন বিদেশে বসে উসকানি দিচ্ছেন।’

আজ শনিবার বিকfলে নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বললেন। কোতোয়ালী থানার বিএনপির ব্যানারে এ সমাবেশ হয়েছে।

শাহাদাত হোসেন বললেন, ‘আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। কিছু কিছু এখনো দেশে আছে। তাদের কাছে অনেক অস্ত্র। এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনতে হবে। পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা জানেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোথায় আছে। তারা থানা থেকে অস্ত্র লুট করেছে। তাদের গ্রেপ্তার করে অস্ত্রগুলো উদ্ধার করুন।’

তিনি আরও বললেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন করেছি। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা সেভাবে পালিয়ে যাইনি। আমাদের নেতাকর্মীরা জেল রিমান্ড মামলা হামলা গুম খুনের শিকার হওয়ার পরও রাজপথে ছিল।’

সমাবেশে সংসদ সদস্য আবু সুফিয়ান বললেন, ‘সাজা কার্যকর হওয়ার পরেই কেবল আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে। না হলে তারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না। বিরোধী দলের এক নেতা বিমানবন্দরে কর্মকর্তাদের সাথে অনাকাঙ্ক্ষিত ও অসংলগ্ন আচরণ করেছেন। অপরাধমূলক আচরণের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল আইনি পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলছে। এটা মোটেও যুক্তিসঙ্গত নয়।’

কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সদস্য সচিব নাজিমুর রহমান বক্তব্য রাখেন।