Image description
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলার এক আসামিকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপির নেতাসহ আটজন আটক হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। এ খবর পেয়ে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় এসে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির ও চাপ প্রয়োগ করেন। বারবার নিষেধ সত্ত্বেও বিশৃঙ্খলা করায় পুলিশ তাঁদের আটক করে।
মিরপুর থানার ওসি জানান, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।