জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দলটি বৈঠকে অংশ নিচ্ছে না।
রোববার (২০ সেপ্টেম্বর) দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নেবে না ইসলামী আন্দোলন।
ইসলামী আন্দোলন মনে করে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত মোতাবেক সংবিধান সংস্কার হতে হবে।
জানা যায়, আজ বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই হবে মতবিনিময়। ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে কমিটির মতবিনিময়’ বৈঠকের আলোচ্যসূচির একটি।