Image description

ভারত শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ কর্মসূচির আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, “এভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতে পারে না।

১৪শ হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনাকে ভারত হস্তান্তর করছে না। তাকে হস্তান্তর না করার পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। ”

এ ছাড়াও ভারত অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, “প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না—এমন সিদ্ধান্ত নেয়ার পরদিনই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

এটিও একটি ষড়যন্ত্রের অংশ। ”

শীর্ষনিউজ