চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ। নেতাকর্মী-সমর্থকদের বলেছিলেন, মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন।
গণসংযোগে তিনি বলেন, আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।
গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি।
সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।
সাইফুল ইসলাম খোকন ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।