'মক্কা প্যাক্ট'-এ বাংলাদেশের যোগদানকে দেশের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে এ নিয়ে অন্য কোনো পক্ষের আপত্তির তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
আজ এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও দেশের প্রয়োজনে বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নেবে এবং এতে বাইরে কারো উদ্বেগ বা অসম্মতির যৌক্তিকতা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বার্তায় জামায়াত আমির লিখেন, "মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।"
উল্লেখ্য, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য বা চূড়ান্ত অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। ঢাকা ইতোমধ্যে চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে বিরোধী দলীয় নেতার এই কড়া প্রতিক্রিয়া সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল। ভারতকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে