নামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৮ আগস্ট) দিরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার স্বাক্ষরিক এক পেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমি সঞ্জীব সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দিরাই, সুনামগঞ্জ দিরাই থানার অফিসার ইনচার্জ কর্তৃক স্বাক্ষরিত ০৭/০৮/২০২৬ তারিখের ২৬৮৮ নং স্মারকের পরিপ্রেক্ষিতে এবং আমার উপর অর্পিত ক্ষমতাবলে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাধীন দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড এবং তৎসংলগ্ন এলাকায় অদ্য- ০৮ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা হইতে বিকাল- ৫:০০ ঘটিকা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারী করলাম।’
এতে আরও বলা হয়,‘ উক্ত সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।’