Image description

‘নতুন ধারা বাংলাদেশ’ নামক সংগঠনের চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনের নাম উল্লেখ করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শাহবাগ এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক শ্লোগান, ভুয়া অপপ্রচার এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ ও সংগ্রামীদের নিয়ে কটূক্তির অভিযোগে এ মামলা করা হয়।

 

বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়।