Image description

লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান মদ্যপান অবস্থায় নারী নিয়ে ধরা পড়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

দেখুন এখানে

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, আনিসুর রহমান নামে লালমনিরহাট জেলা ছাত্রদলের কোনো সদস্য সচিব নেই।

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে doll.nupur নামের একটি ইন্সট্রাগ্রাম প্রোফাইলে ১০ জুলাই ২০২৬ এ পোস্ট করা মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

প্রোফাইলটি যাচাই করলে ওই যুবক এবং যুবতীর আরো অভিনয়ের ভিডিও কন্টেন্ট খুঁজে পাওয়া যায়। কিছু ভিডিওতে তারা নিজেদের স্বামী স্ত্রী দাবি করছে। দেখুন এখানে, এখানে।

স্টার নিউজের লালমনিরহাট প্রতিনিধি সাব্বির হোসেন লাভ্লু এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আনিসুর রহমান ভিপি আনিস নামে একজন আছে কিন্তু সে যুবদলের জেলা সভাপতি, ছাত্রদলের সদস্য সচিব এই নামে কেউ নাই।”

বিষয়টি নিশ্চিত হতে জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান ভিপি আনিস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই নামে ছাত্রদলের সদস্য সচিব কেউ নেই। আনিসুর রহমান আনিস আমার নাম।”

Anisur Rahman Vp Anis এর সাথেও আলোচিত ভিডিওর যুবকের চেহারার সাথে কোন মিল নেই।