Image description

ইরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শনিবার (১১ জুলাই) সকালে দেশে ফেরার তথ্য নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের নতুন হামলার প্রেক্ষাপটে যুদ্ধাবস্থার মধ্যেই ইরানে অবস্থান করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে এনসিপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল ইরান সফরে যায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী ওই প্রতিনিধিদলের সদস্য হিসেবে ইরানে গিয়ে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেন।