ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালীর সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছেন।
সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে উপজালার আন্ডারচর ইউনিয়নে আয়োজিত এক কর্মসূচিতে এ শপথ অনুষ্ঠিত হয়।
এ-সংক্রান্ত ছড়িয়ে একটি ভিডিওতে দেখা যায়, এতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শপথ বাক্য পাঠ করান আন্ডারচর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জামাল উদ্দিন। উপস্থিত নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং এ দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আন্ডারচর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. জামাল উদ্দিন ছাড়া অন্যানাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এগুলো আগের ভিডিও। তিনি শপথকারী নেতাকর্মীদের নাম ঠিকানা পেয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।