Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়, সে ব্যপারে সরকার সচেষ্ট রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে নজরুল বর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের পালনের উদ্বোধন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।