Image description

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদার দাবিতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

শনিবার (২৭ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদার দাবিতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

শনিবার (২৭ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুলর ওপর দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম সোনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

রোববার দুপুরে আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ চাষের জন্য শহিদুল ইসলাম নিজের পুকুর খনন করছিলেন। খনন করা মাটি তিনি সরকারি সড়ক নির্মাণকাজে সরবরাহ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় আওয়ামী লীগ নেতা ও পূর্ব দামোদরপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন শহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেক তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালান। হামলাকারীদের লাঠির আঘাতে শহিদুল ইসলামের মাথা ফেটে যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

 

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমার পুকুর খননের মাটি নির্মাণাধীন সড়কে বহন করায় আব্দুল খালেকসহ আরও কয়েকজন আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

 

অভিযুক্ত আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।