রাজধানীর মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে পারভেজ হোসেন নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।
শনিবার (২০ জুন) ক্যান্সার আক্রান্ত এই রোগী নিখোঁজ হোন।
নিখোঁজ পারভেজ (৪০) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক।
নিখোঁজ পারভেজের মামা শহিদুল্লাহ আহম্মদ জানান, পারভেজকে বৃহস্পতিবার (১১ জুন) ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। শনিবার (২০ জুন) পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাকে নিচে রেখে ফাইল নিয়ে আমি উপর তলায় যাই।
তিনি আরও জানান, গলায় ক্যান্সারের কারণে সে কথা বলতে পারে না। পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের মোবাইলফোন নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি।