Image description

গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গুম হওয়া ব্যক্তিদেরপরিবারগুলোর দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে গুম ও নির্যাতনের শিকার পরিবারের পরিস্থিতি নিয়ে এক সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউমান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। এতে অংশ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও ডেপুটি স্পিকার।

এ সময় গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যরা সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আবারো গুম ফিরে আসবে। বাড়বে নিরাপত্তা ঝুঁকি।

সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
শীর্ষনিউজ