Image description

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২৪ বছর পূর্ণ হলো। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে ২০০২ সালের ৮ জুন বুয়েটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে প্রাণ হারান এই তরুণী। দুই কোটি টাকার দরপত্র করায়ত্ত করা নিয়ে ঘটেছিল এই সংঘর্ষ। এই হত্যা মামলায় আদালতের চূড়ান্ত রায়ে মোট ছয়জন দণ্ডিত হয়েছিলেন। তাঁদের দুজন এখনো ধরা পড়েননি। বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসে শিক্ষার্থীদের বলি হওয়ার বড় নজির হয়ে আছেন সনি।