Image description

ছায়া বাজেট ২০২৬–২৭ উপস্থাপন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগকে কেন্দ্র করে এই বাজেট উপস্থাপন করবে দলটি। 

আজ শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালায়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট তুলে ধরবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ।  

দলের মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে, একটি উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও দুর্নীতিমুক্ত অর্থনীতির রূপরেখা তুলে ধরা হবে ছায়া বাজেটে। এতে সঠিক নীতি, দক্ষ প্রশাসন এবং সৎ নেতৃত্বের মাধ্যমে জনকল্যাণ, বিনিয়োগ বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দেওয়া হয়েছে।