প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সেবা কিভাবে করতে হয় তা শিখিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানিকমিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।
শীর্ষনিউজ