Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক ওয়ার্ড পর্যায়ের নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (২৬ এপ্রিল)  দুপুর ১২টার দিকে উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগকারী ওই নেতা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।

লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, ‘দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম আছে, সেটা জানি না। তাই অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে, তাহলে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না বলে অঙ্গীকার করলাম।’

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।