Image description

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ নেতাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৈঠকে বসছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সভার তথ্য জানানো হয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়াতে (ডাকসু ক্যাফেটেরিয়া) বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), বরিশাল বিশ্ববিদ্যালয়। 

ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

জরুরি সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।