Image description

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদ শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জোবায়ের ইবনে ইমামকে সভাপতি এবং আনিয়া খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

‘প্রতিরোধে গড়ে তোলো মুক্তধারার জাগরণ’ স্লোগানকে ধারণ করে শুক্রবার (১৭ এপ্রিল) ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার ৮ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বিদায়ী কমিটির সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশফিয়া হাসান মৌরির পরিচালনায় মুনীর চৌধুরী অডিটোরিয়ামে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়য় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।

 

নতুন কার্যনির্বাহী কমিটিতে যারা রয়েছেন

সভাপতি: জোবায়ের ইবনে ইমাম
সহ-সভাপতি: ফাহিম ইনতিসার তাসীন, নাফিস ফুয়াদ
সাধারণ সম্পাদক: আনিয়া খান
সহ-সাধারণ সম্পাদক: শেখ শাবাব ত্বকী রূপক, আরিফিন রিজভী
সাংগঠনিক সম্পাদক: প্রাপ্তি পিয়া শিকদার
কোষাধ্যক্ষ: দেওয়ান রেজোয়ান
দপ্তর সম্পাদক: লাজিম খান
শিক্ষা ও গবেষণা সম্পাদক: ওজি রেমা
প্রচার ও প্রকাশনা সম্পাদক: অরিত্র বৈরাগী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: রায়াত হোসেন চৌধুরী
সাংস্কৃতিক সম্পাদক: অনিক চাকমা
ক্রীড়া সম্পাদক: জয় মহন্ত
সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক: রাব্বি হাসান

সদস্য

মুস্তাকিম আহমেদ
সাদ আহমেদ
কাশফিয়া হাসান মৌরি
(সদস্য পদে পরবর্তীতে একজনকে কো-অপ্ট করা হবে।)