Image description
Saleh Uddin Sifat(সালেহ উদ্দিন সিফাত)

 
গতকাল রাতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হাসান নাসিমকে কি আদালতে প্রোডিউস করা হয়েছে? বা, মুক্তি দেওয়া হয়েছে?
 
পরিবারকে জানানো হয়েছিল - সরকার বিরোধী লেখালেখির কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার বিরোধী লেখালেখি কোনো অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে না। ৫৪ ধারায়ও স্রেফ এই কারণে কাউকে গ্রেফতার করা যায় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জনগণকে আইন না পড়িয়ে নিজের ফোর্সকে পড়ান।
 
তার বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো গ্রেফতারযোগ্য অভিযোগ থাকে, তবে সেটা গ্রেফতারের সময় প্রকাশ করতে পুলিশ বাধ্য। জনগণকে পুরোনো দিনে ফেরাতে চেষ্টা কইরেন না। কেন মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ অকার্যকর করেছেন তা জনগণের কাছে পরিষ্কার হচ্ছে।