Image description

শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে তাতি হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদানের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদুর রহমান। তিনি অভিযোগ করেন, তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।

উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। তবে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামীর প্রার্থী অভিযোগ তুলেছেন।

জামায়াত প্রার্থীর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে ‘সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’ ও ভোটারদের বাধা দেওয়ার দাবি করা হয়। 

একই সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্ব ও নেপথ্যে সুক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে জনমতকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকায় মোট ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের বিপরীতে এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শীর্ষনিউজ

শেরপুর-৩ উপনির্বাচন 
বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ শেরপুরের জামায়াত প্রার্থী মাসুদুর রহমানের।
শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টারের উপর অতর্কিত হামলা করেন বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন দুলাল,পৌর আহবায়ক ফজলুল হক অকুল।