ট্টগ্রামের ফটিকছড়িতে এক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার (২৫) নামের ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামের আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, সকালে অফিস খুলে দেখি কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে লোকজন এসে তালা ভেঙে দুইজনকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী বলেন, সকাল ১১টার দিকে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রাশেদকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।