Image description

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির শীর্ষ পর্যায়ের তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুর লতিফ তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

জামায়াতে যোগ দেওয়া নেতারা হলেন- এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জেলা কমিটির গুরুত্বপূর্ণ এ তিন নেতার দল ত্যাগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যোগদানকারী নেতাদের একজন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এনসিপির জেলা নেতৃত্বের মধ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত এসব কারণেই দলত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছি।

জামায়াতের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, নিজেদের দলে মূল্যায়ন না পাওয়ায় এনসিপির ওই তিন নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন। দল তাদের সাদরে গ্রহণ করেছে।

এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, নেতাদের দলত্যাগের বিষয়টি এখনো দাপ্তরিকভাবে অবগত নই।

শীর্ষনিউজ