কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক রিয়াজ খান শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছেন। কাতার থেকে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, পরে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ মার্চ) রাজধানী ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাটে আটক করা হয়।
সূত্রে জানা যায়, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী রিয়াজ খান সরকার পতনের পরপরই কাতার চলে যান। দীর্ঘদিন কাতারে অবস্থান করার পর দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
রিয়াজ খানের নামে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, বৈষম্য বিরোধী আন্দোলনের ৪ আগস্ট তারিখে মৌলভীবাজার শহরে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ।
রিয়াজ খানের আটকের বিষয়টি তার চাচাতো ভাই ও রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাজান খান নিশ্চিত করেছেন।