জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, “দলকে শক্তিশালী করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি বলেন, “ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ঐক্য ও শৃঙ্খলার বিকল্প নেই।”
রোববার (২২ মার্চ) রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাছির উদ্দিন নাছির বলেন, তারেক রহমান যে ভিশন ও মিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, ছাত্রদলও সেই ভিশন অনুযায়ী কাজ করে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনগণ এর সুফল পাবে।
তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করতে হবে।”
শীর্ষনিউজ