Image description

পেনাল্টি থেকে গোল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে ভোটের প্রচার সেরে গতকাল সোমবারই পাশের রাজ্য সিকিমে গিয়েছেন। সিকিমের রাজধানী

গ্যাংটকে আজ মঙ্গলবার সকালে একেবারে অন্য চেহারায় ধরা দিলেন তিনি। মঙ্গলবার সকালে শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। গ্যাংটকে লোক ভবন বিল্ডিংয়ের সামনের শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন। গোলপোস্টে বল জড়ান, পেনাল্টিতে গোল দেন নরেন্দ্র মোদি। সেই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘খুদেদের সঙ্গে অফুরান প্রাণশক্তিতে ভরপুর একটি ফুটবল সেশন।’

মোদি লিখেছেন, গ্যাংটকে একটি ফুটবলের সকাল। আমরা শিখলাম, আমরা খেললাম, আমরা উদযাপন করলাম এবং সর্বোপরি আমরা খেলাটাকে উপভোগ করলাম।

এর আগে কলকাতায় গঙ্গার বুকে ভারতের প্রধানমন্ত্রীর ক্যামেরা হাতে ছবি নজর কেড়েছিল। এরও আগে ঝাড়গ্রামে প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেয়ে সামাজিক মাধ্যমে হইচই ফেলেছিলেন তিনি।

ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যের অর্ধশত রাজ্য দিবসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন মোদি। সেখানে দিনভর নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তার।