হাসনাত আবদুল্লাহর পর এবার সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেন তিনি।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ খেজুর স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
পোস্টে তিনি লেখেন, আমি বলেছিলাম এতিমখানা, মাদ্রাসাকে প্রাধান্য দেয়ার জন্য। নারায়ণগঞ্জ-৪ তথা সদর উপজেলার বিতরণের তথ্য।
এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসেব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। এরপর থেকেই বিষয়টি আলোচনায় আসে।
আব্দুল্লাহ আল আমিনের আসনে খেজুর বিতরণের তালিকা নিচের ছবিতে




