Image description
এক মেয়ে সম্ভবত স্বামীর জন্য ওজন টোজন কমিয়ে সুন্দর হয়ে থাকার পরামর্শ দিয়েছে যেহেতু হাজবেন্ডরা কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক সুন্দর মেয়ে দেখে, আরেক মেয়ে সেই পোস্টের কাউন্টারে তাকে গালি টালি দিয়ে পোস্ট দিয়েছে কারণ মেয়েদের বাচ্চা কাচ্চা হয়, বিশাল স্যাক্রিফাইস করে তারা জীবনে, বাঙ্গু ব্যাডারা কবে বৌদের জন্য জিমে যায়, মেয়েদের এত ইন্সিকিউরিটিতে ভোগা ঠিক না ইত্যাদি ইত্যাদি।
 
দুইটা পরামর্শের এপ্রোচেই সমস্যা দেখি। প্রথমটা পুঁজিবাদী সমস্যা, নারী এইখানে একটা পণ্য, পুরুষ একটা আবেগহীন যন্ত্র, সে অন্য দোকানে ভালো পণ্য দেখলেই লুল হয়ে যায়, দ্বিতীয়টা নারীবাদী সমস্যা, এইখানে দুনিয়াতে মেয়েদের জীবন এতটাই কষ্টের পুরুষকে সে বিয়ে করেই ধন্য করেছে, স্বামীর আবার চাহিদা বা পছন্দ কি।
 
প্রেগন্যান্সি, বয়স, হরমোন এবং জাতিগত জিনেটিক প্রোফাইল অবশ্যই মেয়েদের শরীরে পরিবর্তন আনবে। মেয়েদের শরীরের উপর ধকল যায়, সন্তান লালনপালন কঠিন কিন্তু এইটা তাকে সবকিছু থেকে ইমিউনিটি দেয় না।
 
অবিবাহিতা মেয়েদের বলি, আপনার স্বামী যদি ভালো মানুষ ও ভালো চরিত্রের হয় অবশ্যই আপনার এই পরিবর্তনগুলোর ব্যাপারে সহনশীল ও সহানুভূতিশীল হবে। ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শারীরিক পরিবর্তনের সাথে সাথে উবে যায় না, এইটা হলো সবচেয়ে সুন্দর ও আশার ব্যাপার।
 
কিন্তু সৌন্দর্যের প্রতি যে আমাদের চাহিদা ও আকর্ষণ এইটাকে সম্পূর্ণ নাকচ করা মানে তো বায়োলজিকে অস্বীকার করা। এবং সৌন্দর্যের প্রতি আকর্ষণ ও শারীরিক চাহিদা পুরুষদের বেশি। একটা মেয়ে অন্য মেয়েদের সৌন্দর্য নিয়ে যতটা ইন্সিকিউরিটিতে ভোগে, ছেলেরা ভোগে না। রাস্তাঘাটে অন্য নারীর দিকে পছন্দের পুরুষ তাকালো কিনা এইটা নিয়ে যতটা টেনশনে থাকে, পুরুষরা থাকে না॥
 
ধর্মেতো বিয়ের ক্ষেত্রে সৌন্দর্য দেখতে বলা হয়েছে, তাহলে একজন পুরুষ সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ে করার পর তাকে সৌন্দর্যের প্রতি আকর্ষণ ঝেড়ে ফেলতে হবে? এবং আজকাল ছেলেরাও স্পেশালি শহুরে ছেলেরা তাদের ফিজিক্যাল এপিয়ারেন্সের ব্যাপারে সচেতন।
 
মেয়েদের যদি বাচ্চা হওয়া ও পালাটাই সমাজে সুপেরিওরিটি দিয়ে দিত, বিলিয়ন ডলার বিউটি ইন্ডাস্ট্রি গড়ে উঠলো কিভাবে? বিয়ে বাচ্চা হলেই যদি শুধু নিজের জন্য বাঁচতে শিখতে হয়, তাহলে বিয়ে বাড়িতে এত সাজগোজ করে যাওয়া কার জন্য? পার্লারে না গিয়ে বাচ্চা দেখালেই তো হওয়ার কথা!
 
তাই মেয়ে তুমি স্বামীর জন্য নয়, নিজের জন্য শুকাও - এইসব ভং চং লেখাতে অনেক সুন্দর শোনায়, প্রচুর লাইক ও এপ্রিসিয়েশন পাওয়া যায়। বাস্তবতা হলো আপনাকে স্বামীর জন্যও সুন্দর ও পরিপাটি থাকতে হবে, নইলে ভালো মানুষ হলে 'এখানেই খেতে হয় তাই খাই' টাইপ ব্যাপার চলে আসবে, খারাপ মানুষ হলে মাঝে মাঝে বাইরে রেস্টুরেন্টে খেয়ে আসবে।
 
সেই একই কথা পুরুষদের জন্যও প্রযোজ্য। কামাই করে খাইয়ে অনেকেই ভাবতে শুরু করেন আপনার ভুরি আর লুঙ্গিতেই আপনাকে সেক্সী লাগে, ট্রাস্ট মি ব্রো লাগে না। আপনার বৌয়ের ফিডেও পাকিস্তানী ও টার্কিশ ছেলেদের রীল আসে। এটা সাইন্স।
 
Chintito Chintata পেজ থেকে