Image description

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ আবদুল্লাহকে। চুক্তি অনুযায়ী এখনও তার চাকরির মেয়াদ ছয়মাস বাকি ছিল।

 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিন অপর আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 
 

 

চুক্তি বাতিল করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদ থেকে সরানো হলো আবদুল্লাহকে

 

বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার। তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ২ বছরের জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ এর নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহকে নিয়োগ দেয়।