Image description

নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে শুক্রবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরো লেখেন, ‘এর পর, এবং একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বা নেতৃবৃন্দ নির্বাচিত হওয়ার পর, আমরা এবং আমাদের বহু চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা নিরলসভাবে কাজ করব—ইরানকে ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে এনে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরো বড়, ভালো ও শক্তিশালী করে তুলতে।’

তিনি আরো বলেন, ‘ইরানের সামনে একটি মহান ভবিষ্যৎ রয়েছে।

“মেক ইরান গ্রেট অ্যাগেইন (মিগা!)।”’