বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত মি. মারসেলো সি. চেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার (৬ মার্চ) আল্লামা মামুনুল হক এ সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় আল্লামা মামুনুল হক বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল খাতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
সংক্ষিপ্ত আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন দলের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফরিদ খান।