Image description

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাহী আদেশে অতিরিক্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মার্চও সরকারি ছুটি থাকবে। ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।