ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের কমিশন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান আবদুল মোমেনসহ কমিশনাররা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
সূত্র জানিয়েছে, ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন এই কমিশনকে সরকারের পক্ষ থেকে ‘না’ করে দেয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কমিশনের সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর এই দায়িত্বে থাকার কথা। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
এর আগে ড. এম এ মোমেন অন্তর্বর্তী সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শীর্ষনিউজ