গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৪০ শতাংশ বেশি। ওই সময় এসেছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার।