Image description
 

ভূমি প্রতিমন্ত্রী নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সাংসদ ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০০৮ সালে নির্বাচন সেভাবেই হোক কম বেশি গ্রহণযোগ্য আমরা মেনে নিয়েছিলাম। এরপর তিনটি নির্বাচন জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত ছিল না। আামরা জনগনের ভোটে নির্বাচিত সরকার। আমাদের জবাবদিহিতার জায়গা আছে। প্রজাতন্ত্রের আইন অনুযায়ী আমরা আপনারা জনগনের সেবা দিতে বাধ্য। আগের সরকার যা করেছে তা থেকে বেড়িয়ে এসে আমরা জনগনকে ভাল সেবা দিতে হবে।

 

শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমার এর সভাপতিত্বে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি প্রশাসনরে কর্মকর্তাদের ইঙ্গিত করে বলেন, দীর্ঘ ১০-১৫ বছর জনগনের সরকার ছিল না। যে কারণে জনগনের কাছে তাদের জবাবদিহিতা ছিলনা। এ থেকে অপ্রত্যাশিতভাবে প্রশাসনও কমবেশি তাদের মতের সাথে অব্যস্ত হয়েছিল। আমি ডালাওভাবে বলছি না। এটি নির্বাচিত সরকার। আমরা যদি একটি সম্মিলিতভাবে কাজ করি জনগন ভোট দিয়ে যে সরকার প্রতিষ্টিত করতে চেয়েছিল তা প্রতিষ্টিত হবে।

 

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, ৫আগষ্টের আগের সবকিছু ভুলে গিয়ে হাজার হাজার ছাত্র যুবকের আহত হয়ে কাতরানো বিষয়ের দিকে লক্ষ করলে কাজ করতে সহজ হয়ে যাবে। একই সাথে আগামির বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে।

 

এসময় বিএনপি মনোনীন নেত্রকোনা-২ (সদর ওবারহাট্রা) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক,  নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের সাংসদ ড. রফিকুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মনোনীত নেত্রকোনা-৪ (পূর্বধলা) আসনের সাংসদ মাসুম মোস্তফা বক্তব্য প্রদান করেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের বর্তমান কার্য বিবরণী তুলে ধরেন। জেলার জন সাধারণের জীবন মান উন্নয়ন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলশি সুপার মো. তরিকুল ইসলাম প্রতিমন্ত্রীর পিএস মো. সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, সিভিল সার্জন গোলাম মওলা নঈমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।