Image description
 

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দশ দিন পরও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র ফুয়াদ। গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ফুয়াদ।

ফুয়াদ গোপালপুর উপজেলার ভেডাঢাকুরী গ্রামের রেজাউল করিমের ছেলে। মধুপুর উপজেলার পৌর শহরের বোয়ালী এলাকার মাদানী নিসাব নামক এক মাদ্রাসার ছাত্র। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে আসার পথে নিখোঁজ হন ।

 

ফুয়াদের মা ফাতেমা বেগম ছেলেকে উদ্ধারে জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এঘটনায় গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফুয়াদকে উদ্ধারের চেষ্টা চলছে।’