Image description

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, মনসুর সাহেব একজন হিরো। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফাহাম বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠ্যাক দিছে এবং রিভাইভ করেছে- তাদের প্রধান তিনি (আহসান এইচ মনসুর)। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়- আমি দুঃখিত!  

 

ফাহাম আরও বলেন, আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ!