Image description

যুক্তরাষ্ট্রের এত চাপের মুখেও ইরান কেন ‘নতি স্বীকার’ করল না—যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে এমন প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প জানতে চেয়েছেন— কেন তেহরান এখনো নতি স্বীকার করেনি, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে।

উইটকফ বলেন, ‘‘আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এ প্রশ্ন করেছেন।

আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন তার হাতে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী—কেন তারা, ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার না করেই বলছি, এখনো নতি স্বীকার করেনি।’’

 

তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন চায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে সুনির্দিষ্ট পদক্ষেপের রূপরেখা দিক।

এদিকে, জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, উভয় পক্ষ ‘দিক-নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে।

তবে হোয়াইট হাউস বলেছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।