Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, বাসসের প্রধান সম্পাদকের সাথে যে আচরণ করা হয়েছে তা দুঃখজনক। তার ব্যাপারে কারো যৌক্তিক কোন অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনী ব্যবস্থা আছে; তার চর্চা না করে একধরণের মব তৈরি করে তাকে অপদস্ত করা কোনভাবেই সমর্থনযোগ্য না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, এখন টিভিতে সরকার গঠনের দিনেই চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো একটি অশুভ আলামত। যে কারণ দেখিয়ে ছুটি দেয়া হয়েছে তা অস্পষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত। কোন ধরণের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকুরীচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচারণ।

আমরা উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।