বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জনগণের সেবক হয়ে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনাকালে তিনি এসব কথা বলেন। এসময় এমপি মাসুদ ঝাড়ু হাতে নিয়ে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন। তাঁর সঙ্গে যুক্ত হন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ক্লিন বাউফল-গ্রিন বাউফল স্লোগানে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু জনপ্রতিনিধি নই, আমি জনগণের সেবক। জনগণের সেবক হয়ে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ তাঁর নির্বাচনী ইশতেহারের একটি অংশ। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, পুরো উপজেলাকে ক্লিন এবং গ্রিন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে যা যা করণীয় তাই করা হবে।