Image description

Md. Mehedi Hasan (মোঃ মেহেদী হাসান)

কার্যনির্বাহী সদস্য, জকসু।

 
আজকে সকাল ১০ টায় জবি এক্সপ্রেস নামক বাস এপস নিয়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভারদের নিয়ে একটা ট্রেনিং সেশন ছিল। সেজন্য গতকাল আমি পরিবহন অফিসে যাই এবং পরিবহন প্রশাসক তারেক স্যারকে পরিবহন অফিসে না পেয়ে স্যারের ডিপার্টমেন্টে যাই। ৪০-৪৫ মিনিট অপেক্ষা করার পর স্যারের সাথে কথা বলার সুযোগ পাই। কথা বলায় সময় মাসুদ রানা ও মোস্তাফিজ ভাইও ছিলেন। স্যারকে তখন ট্রেইনিং সেশনের কথা জানালে স্যার বলেন তোমরা জকসুর প্রতিনিধি, তোমরা প্রোগ্রাম করতেই পারো। আমার কোন অনুমতি বা কিছু লাগবে না। তোমরা ড্রাইভারদের নিয়ে প্রোগ্রাম করো।
 
কাল রাতে আমরা বাস ড্রাইভারদের সবাইকে কল দিয়ে দাওয়াত দেই। আজকে আমি সকাল ৯ টায় ক্যাম্পাসে আসি। আমার ক্লাস থাকার পরও আমি ক্লাসে না গিয়ে প্রোগ্রামের জন্য প্রস্তুতিমূলক কাজগুলো শুরু করব চিন্তা করি। তখনই শান্ত চত্ত্বরে বাসের কয়েকজন ড্রাইভারকে সালাম দিয়ে পরিচয় দিয়ে আজকের প্রোগ্রামে যেন যথাসময়ে উপস্থিত হয় সেটা জানাই। তখন মামারা আমাকে জানায়, আমরা তো দাওয়াত পেয়েছি কিন্তু আমাদের অফিস থেকে কোন নির্দেশনা দেওয়া হয়নি। মামারা বলতাসে আমরা পরিবহন পোলের আন্ডারে কাজ করি, আমাদের অফিস থেকে না বললে আমরা তো যেতে পারবো না।
 
তখন আমি পরিবহন অফিসে যাই। তখন পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার অপূর্ব কুমার সাহা ভাইয়ের সাথে কথা বলি। ওনি বলেন আমি তো এই ব্যাপারে জানি না। তখন আমি ওনাকে জানাই গতকাল আমি পরিবহন অফিসে কথা বলে গেসি ও তারেক স্যারের সাথেও কথা বলেছি।
 
তখন অপূর্ব ভাই তারেক স্যারকে কল দেন। তখন অপূর্ব ভাই আমাকে জানান তারেক স্যার বলসে ওনি অনুমতি দিতে পারবে না। অনুমতি নিতে হলে ট্রেজারার স্যার বরাবর এপ্লিকেশন লিখতে হবে। তখন আমি তারেক স্যারের অফিসে যাই। স্যারকে না পেয়ে জকসুর এজিএস মাসুদ রানা ভাইকে জানাই। তখন মাসুদ রানা ভাই তারেক স্যারকে কল দিলে ওনি আবার বলেন রেজিস্ট্রার বরাবর এপ্লিকেশন লিখতে হবে।
 
তখন রেজিস্ট্রার বরাবর এপ্লিকেশন লিখে স্যারের ডিপার্টমেন্টে আমি ও হাবীব মোহাম্মদ ফারুক ভাই সিগনেচারের জন্য যাই। স্যার বলেন আমি যেহেতু জকসুর প্রতিনিধি সেহেতু আমার এপ্লিকেশন ওনি গ্রহণ করবেন না, ভিসি বরাবর এপ্লিকেশন লিখে তারপর ভিসির সুপারিশ নিয়ে তার কাছে যেতে হবে। তখন আবার মাসুদ রানা ভাই স্যারের নিকট গেলে একই কথা বলেন। পরে আবার ভিসি স্যার বরাবর এপ্লিকেশন দিয়েছি, স্যার অনুমোদন দিয়েছে। এখন রেজিস্ট্রার স্যারের নিকট যাচ্ছি...
রোজা রেখে একটা এপ্লিকেশনের জন্য ২ ঘন্টা দৌড়াদৌড়ি করলাম। আর প্রসাশনের সহযোগিতার বিষয়ে আর কিছু বলার নাই। হ্যাপি জকসু!