Image description
 

তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের (নির্বাচনী কারচুপি) অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।’

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। এতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব পেয়েছেন।

 

খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’