অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন শেষে হাসিমুখে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মো. তৌহিদ হোসেন।
এ সময় নিজের পুরোনো জীবনে ফিরে যাওয়ার কথা জানান তিনি। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় উপদেষ্টা এ কথা বলেন।
ভালো-মন্দ মিলিয়ে দায়িত্বের দেড় বছর শেষ হলো জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমি আমার পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি, মাঝে মাঝে কিছু কথা বলা, এটুকুই। সে সূত্রে হয়তো আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে যোগাযোগ থাকবে।’
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের দোতালার সম্মেলন কক্ষের বাইরের সিড়িঁতে এসে দাঁড়ান তৌহিদ হোসেন। এ সময় সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়ো হন।
সেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে কর্মকর্তারা উপদেষ্টার প্রতি সন্মান প্রদর্শন করেন। এরপর নতুন ভবনের সামনের সিঁড়িতে কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন পররাষ্ট্র উপদেষ্টা।