Image description

পঞ্চগড়ের তেতুলিয়ায় এনসিপির নারী কর্মীকে বাড়িতে ঢুকে মারপিটের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমন অভিযোগ তুলে পোস্ট করা হয়েছে।

 

সারজিস আলম লেখেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে আমাদের নারীশক্তির এক বোনকে বাড়িতে গিয়ে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, বাড়ি ঘরে ভাঙচুর করা হয়েছে।

 

এনসিপি-জামায়াত নেতাকর্মীদের উপরে বিএনপি নেতাকর্মীদের ক্রমাগত সন্ত্রাসী আক্রমণ চলছে !