Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের পর নির্বাহী পরিষদের বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল চারটার পর এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এদের দলটির সর্বোচ্চ পরিষদের সদস্যরা অংশ নেবেন।

দলীয় সূত্র বলছে, বৈঠকের প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটগ্রহণের দিন বিভিন্ন কেন্দ্রের অনিয়ম, বিশৃঙ্খলা, ভোটের ফলাফল প্রকাশে বিলম্বসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করা হবে। এরপর গণমাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে বলে জানা গেছে।

এর আগে ভোরে নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। সেখানে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব যুবায়ের বলেন, আমরা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো। প্রতিরোধের দুর্গ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রয়োজনে খুবই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কোনোভাবেই জনরায়কে এইভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে নস্যাৎ করার সুযোগ আমরা কাউকেই দিবো না।