বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে হচ্ছে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। শুরুটা ভালোই হয়েছে বলে জানালেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান এইচ. ই. নানা আকুফো আডোর।
তিনি বলেন, ভোটগ্রহণের শুরুটা ভালো হয়েছে। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এদিকে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা।
অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বাড়ছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।
শীর্ষনিউজ