Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। দলীয় চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্রের তালিকা জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

 

শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত।

 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

 

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দির গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস ঢাকার শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে পেকুয়ায় সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে মতিহারা সরকারি হাইস্কুল ভোট দেবেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।